বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ মাদক বিরোধী বিশেষ অভিযানে গাজীপুর এবং টঙ্গীপূর্ব হতে গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১
logo

মাদক বিরোধী বিশেষ অভিযানে গাজীপুর এবং টঙ্গীপূর্ব হতে গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, মাদকদ্রব্য, ছিনতাইকারী, চোরাকারবারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখ অনুমান ১৩:২০ ঘটিকার সময় র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও র‌্যাব সদর দপ্তর এর সহায়তায় জানতে পারে যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন রশিদ সুপার মার্কেটের সামনে একটি মুরগির দোকানে এবং টঙ্গীপূর্ব থানাধীন আমতলী কেরাণীর টেক এলাকায় বিপুল পরিমান মাদক ক্রয়-বিক্রয়ের জন্য কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের আভিযানিক দল তাৎক্ষণিকভাবে জিএমপি, গাজীপুর সদর থানাধীন রশিদ সুপার মার্কেটের সামনে একটি মুরগির দোকানে এবং টঙ্গীপূর্ব থানাধীন আমতলী কেরাণীর টেক সাকিনস্থ ধৃত আসামি মোঃ হারুন শেখ এর ভাড়া করা টিনশেড বিল্ডিং এর বসত ঘরের সামনে ০২ ‍টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে সংগীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২৪ এপ্রিল ২০২৬ তারিখ আসামি সানা মিয়া ওরফে সোনা মিয়(৪৫) এবং  মোঃ হারুন শেখ(৫৩) কে গ্রেফতার করতঃ তাদের দখল হইতে উদ্ধারকৃত সর্বমোট ৬১ কেজি গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি‘দ্বয় দীর্ঘদিন যাবত বিভিন্ন জেলা হইতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করিয়া গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে মর্মে জানায়। ধৃত আসামি’দ্বয় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে স্বজ্ঞানে নিজ হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১৯(গ) ধারার অপরাধ করিয়াছে। 

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর সদর থানা এবং টঙ্গীপূর্ব থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন