বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজা ও নগদ টাকা সহ ২ জন গ্রেফতার
logo

মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজা ও নগদ টাকা সহ ২ জন গ্রেফতার

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আইন-শৃঙ্খলা নিরাপত্তা ডিউটির পাশাপাশি  ছিনতাই, খুন, ধর্ষণ, ডাকাতি ও মাদক কারবারীদের গ্রেফতারের অগ্রণী ভূমিকা পালন করছে। র ্যাব-১ সিপিসি-৩ পূর্ব াচল ক্যাম্প মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ ও কার্যকরী পদক্ষেপ গ্রহণে সর্বদা সচেষ্ট।

এরই ধারাবাহিকতায় গত ২১/৪/২০২৬ তারিখ গাজীপুর জেলার পুবাইল থানাধীন মীরের বাজারে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ডিউটি করাকালীন  গোপন সূত্রে সংবাদ পায় যে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হরতকি তলা  সাকীনে বাইকিং পাম্পের পিছনে আলে আক্তারের সিকদার মহলের দ্বিতীয় তলায় মোঃ দাদন  মিয়া এর ভাড়া করা ফ্লাট বাসার উত্তর-পূর্ব কোনার রুমে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাজা মজুদ রেখে ক্রয় বিক্রয় করছে । ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে কালিয়াকৈর থানাধীন হরতকিতলা সাকিনে বাইকিং পাম্পের পিছনে আলেয়া আক্তারের সিকদার মহলের দ্বিতীয় তলায় পৌঁছলে আসামি মোঃ দাদন মিয়া  (৩২)  ও আসামি মোঃ শিহাব উদ্দিন (২২) পালানোর চেষ্টা কালে বর্ণিত রুমের ভিতর ইং ২২/০৪/২০২৬ তারিখ আনুমানিক সময় রাত্র ০৩:০০ ঘটিকার সময় উক্ত মাদক সম্রাটদের গ্রেফতার করতে সমর্থ হয়। ধৃত আসামিদের দেখানো ও  তাদের শয়ন কক্ষের খাটের নিচ হতে নিজ হাতে বাহির করে দেওয়া মতে আলামত (১) ৭০ কেজি ৭০০ গ্রাম ওজনের অবৈধ মাদকদ্রব্য গাঁজা যার সর্বমোট মূল্য ২১ লক্ষ ২১ হাজার টাকা আলামত (২)  মাদক বিক্রয়লদ্ধ নগদ টাকা ৩,৭০,৫০০/- (তিন লক্ষ সত্তর হাজার  পাচশত) টাকা; আলামত (৩) ০২ টি স্মার্ট মোবাইল ফোনসহ উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা হয়।

বর্ণিত আলামত সমূহ বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করতঃ পরবর্তী  আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়।

খুঁজুন