বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন মা হারালেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন
logo

মা হারালেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন

অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ফেসবুক পোস্টে এই দুঃসংবাদটি জানিয়েছেন শাওন নিজেই।

শাওন লেখেন, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাবো। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।

তিনি আরও জানান, তার দুটি স্থানে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে হবে। আর দ্বিতীয় জানাজা মাগরিব নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।

শাওন তার পোস্টে অনুরোধ জানিয়েছেন, সবাই যেন তার মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, বেগম তাহুরা আলী ছিলেন একজন শিক্ষিত, মার্জিত নারী। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও তিনি পরিবার ও সন্তানদের প্রতি ছিলেন অত্যন্ত যতœশীল ও নিবেদিত। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মৃত্যুর সময় শাওন ও তার পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন