বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা লুটের টাকার ভাগ নিয়ে দ্বন্দ্ব, গুলিবিদ্ধ ডাকাত সর্দারের ওপর পথে ফের হামলা
logo

লুটের টাকার ভাগ নিয়ে দ্বন্দ্ব, গুলিবিদ্ধ ডাকাত সর্দারের ওপর পথে ফের হামলা

খুলনায় লুটের অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আন্তঃজেলা ডাকাত সর্দার রাজু ওরফে গালকাটা রাজুকে প্রকাশ্যে গুলি করেছে একটি সন্ত্রাসী চক্র। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আবারও হামলার শিকার হন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে লবণচরা থানার কুবা মসজিদ এলাকায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা রাজুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে একটি গুলি তার পেটের বাম পাশ দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি প্রথমে পরিচিত এক নারীর বাসায় আশ্রয় নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে গোপনে কয়েকটি হাসপাতালে নেওয়া হলেও পুলিশি ঝামেলার আশঙ্কায় কোথাও ভর্তি নেয়নি।

পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এ সময় তার সঙ্গে থাকা ওই নারী সেখান থেকে সরে যান বলে জানা গেছে। পরে পুলিশ তাকে আটক করে এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়।

রাত প্রায় সাড়ে ১২টার দিকে পুলিশ পাহারায় ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে আবারও হামলা চালায় সন্ত্রাসীরা। অ্যাম্বুলেন্স লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায় এবং নিরাপত্তার মধ্য দিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার পথে এগিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, রাজুর বিরুদ্ধে খুলনাসহ বিভিন্ন জেলায় হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে অপরাধ কার্যক্রম পরিচালনা করতেন। লুটের অর্থের ভাগাভাগি নিয়ে স্থানীয় কয়েকজন সন্ত্রাসীর সঙ্গে তার বিরোধ চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

খুঁজুন