"স্বাস্থ্য সেবা সবার অধিকার, শান্তি ও মানবতার অঙ্গীকার" এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে লতব্দী যুবসমাজ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৩ আগষ্ট সকাল ৯ হতে দিনব্যাপী উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিক্রমপুর রক্তদান সংস্থার সহযোগিতায় ব্যতিক্রমধর্মী সামাজিক উদ্যোগে
৩০০ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সকাল থেকেই এলাকার সাধারণ মানুষ ভিড় জমাতে থাকেন। নারী-পুরুষ, কিশোর-যুবক, এমনকি বয়স্করাও উপস্থিত হয়ে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।
ক্যাম্পিংয়ে উপস্থিত আয়োজক ও স্বেচ্ছাসেবীরা জানান, প্রয়োজনে দ্রুত রক্তদাতাকে খুঁজে বের করা এবং মানুষকে রক্তদানের ব্যাপারে সচেতন করে তোলাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। বর্তমানে জরুরি মুহূর্তে রোগীর সঠিক রক্তের গ্রুপ জানা না থাকার কারণে অনেক সময় বিপদে পড়তে হয়। তাই সাধারণ মানুষকে আগে থেকেই সচেতন করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, আগে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতেন না, আজকের এই ক্যাম্পিংয়ের মাধ্যমে সেটি জানতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতে রক্তদানের কাজে যুক্ত হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন অনেকে।
বিক্রমপুর রক্তদান সংস্থার উপদেষ্টা মাহমুদুর রহমান উজ্জ্বল বলেন,মানুষকে রক্তদানের গুরুত্ব বোঝানো এবং মানবিক কাজে যুক্ত করা আমাদের প্রধান লক্ষ্য। আজকের এই ক্যাম্পিংয়ে মানুষের এমন সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে, যাতে একদিনও যেনো কোনো মানুষ রক্তের অভাবে কষ্ট না পায়।”
বিক্রমপুর রক্তদান সংস্থার সহ-সভাপতি বায়েজিদ খান জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি রক্তদানে মানুষকে উৎসাহিত করতে নানা ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধু রক্ত সংগ্রহ বা রক্তদান নয়, পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রেও সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম রোমান, মো শামীম, অভি, সাগর।
বিক্রমপুর রক্তদান সংস্থার স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক - মারুফ শেখ, কোষাধক্ষ - হাফসা, প্রচার সম্পাদক - ফারদিন খান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক - সামির শেখ, জনকল্যাণ বিষয়ক সম্পাদক - সোহান তালুকদার, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক- আবু সাইদ, সদস্য মিয়াদ, বৃষ্টি হলাদার, জান্নাত ইসলাম, আসফা, সাদিয়া, পায়েল।