বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা লতব্দী ইউনিয়নে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে ছাত্রদলের প্রচার প্রচারনা
logo

লতব্দী ইউনিয়নে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে ছাত্রদলের প্রচার প্রচারনা

বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক সকল আন্দোলন,সংগ্রামের সফলতার পিছনে ছাত্রদেরই বড় ভুমিকা ছিল তা-ই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসন (শ্রীনগর-সিরাজদিখান) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ্'র ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে জোড়ালো ভাবে কাজ করে যাচ্ছে উপজেলা ছাত্রদল।

শনিবার ৭ জানুয়ারী সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের পুরান ভাষানচর ও নতুনচর গ্রামে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল সিনিয়র সহ সভাপতি হিমেল মল্লিকের নেতৃত্বে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ নাঈম, সাবেক সদস্য অনিক শেখ,কে.বি. কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সৃজান খান,লতব্দী ইউনিয়ন সভাপতি সিহাব আহমেদ বালুচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কায়েস্ আহমেদ বিসু ও লতব্দী ইউনিয়ন ছাত্রদল নেতা কাইউম মাদবর সহ বিভিন্ন ছাত্রদল নেতৃবৃন্দ নিয়ে এ প্রচার প্রচারনা চালিয়েছে।

জেলা ছাত্রদল সিনিয়র সহ সভাপতি হিমেল মল্লিক প্রচার প্রচারনা চলাকালে ভোটারদের বলেন,আমরা এসেছি শেখ মো: আব্দুল্লাহ ভাইয়ের সালাম আপনাদের কাছে পৌঁছে দিতে শেখ মো: আব্দুল্লাহ ভাই একজন দানবীর, সৎ ও যোগ্য লোক। আব্দুল্লাহ ভাই নির্বাচিত হলে রাস্তা-ঘাটের উন্নয়ন, স্কুল, মাদরাসা,কলেজে শিক্ষার মান উন্নয়ন হবে।কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারত্ব দূর করবে।বিভিন্ন সহযোগিতা নিয়ে কৃষক ভাইদের পাশে থাকবে।পাশাপাশি নারীদের কল্যানে কাজ করবে।

খুঁজুন