বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
logo

লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনে বিএনপির প্রার্থী এবি এম আশরাফ উদ্দিন নিজাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (শেষ দিন) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে এবি এম আশরাফ উদ্দিন নিজাম সাংবাদিকদের বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। রামগতি ও কমলনগরের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি কাজ করতে চান বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, এবি এম আশরাফ উদ্দিন নিজাম একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতা। তার নেতৃত্বে লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি শক্ত অবস্থান গড়ে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেই বিএনপির প্রার্থী হিসেবে এবি এম আশরাফ উদ্দিন নিজান মনোনয়নপত্র জমা দেন।

খুঁজুন