বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা লক্ষীছড়ি সেনাবাহিনীর উদ্যােগে মানবিক সহায়তা প্রদান
logo

লক্ষীছড়ি সেনাবাহিনীর উদ্যােগে মানবিক সহায়তা প্রদান

বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়ন এর অন্তর্গত লক্ষীছড়ি জোন এর সার্বিক ব্যবস্থাপনায় লক্ষীছড়ি উপজেলার দূর্গম এলাকার অসহায় দুঃস্থ পাহাড়ী-বাঙালিদের মাঝে মানবিক সহায়তা  কার্যত্রুমের উদ্বোধন করেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার  লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালের দিকে লক্ষীছড়ি জোনের আওতায় প্রত্যন্ত এলাকার অসহায় দুঃস্থ মানুষের মাঝে মানবিক কার্যত্রুমের  অংশ হিসেবে  লক্ষীছড়ি উপজেলার দূর্গম এলাকার ২টি পাহাড়ী ও বাঙালী পরিবারের মাঝে ২টি ঘর মেরামতের জন্য ঢেউটিন, ২ জন পাহাড়ী ও বাঙালী মহিলাকে স্বাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও ১২টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। 

লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার  লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি এ সকল পরিবারের মাঝে উপরোক্ত দ্রব্যসামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করেন। 

লক্ষীছড়ি জোন কর্তৃক গৃহীত এই উদ্যোগ পাহাড়ি ও বাঙালী জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে কিছুটা হলেও ভূমিকা রাখবে এবং সামাজিক সম্প্রীতি ও মেলবন্ধন গড়ে তুলতে এই ধরনের মহতী কাজে লক্ষীছড়ি জোন সবসময় পাশে থাকবে বলে জোন কমান্ডার, লক্ষীছড়ি জোন আশাবাদ ব্যক্ত করেন। 

লক্ষীছড়ি অধিবাসীরা এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য লক্ষছড়ি জোনের ভূয়সী প্রশংসা এবং আনন্দ প্রকাশ করেছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন