বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় লঘুচাপের শঙ্কা, বাড়বে বৃষ্টি
logo

লঘুচাপের শঙ্কা, বাড়বে বৃষ্টি

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, আগামীকাল শনিবার সন্ধ্যার মধ্যে। ফলে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে দেশের ওপর মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা বেড়েছে। এতে দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও তীব্রতাও কিছুটা বেড়েছে বৃহস্পতিবার। কিছুটা কমেছে ভ্যাপসা গরম‌ও।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার‌ও পরিস্থিতি কমবেশি এক‌ই রকম থাকতে পারে। তবে আগামী সোমবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতা আবারও বাড়তে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ‘বৃষ্টি কিছুটা বেড়েছে, এতে গরমের অনুভূতিও সামান্য কমেছে। আগামী ১৫ সেপ্টেম্বর (সোমবার) থেকে বৃষ্টিপাতের বিস্তৃতি ও তীব্রতা আরেকটু বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বেশি থাকতে পারে। তবে রংপুরেই বৃষ্টি সবচেয়ে বেশি থাকতে পারে।’

এদিকে আগামীকাল শনিবার সন্ধ্যার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সম্ভাব্য লঘুচাপটি সাগরে খুব অল্প সময়ের জন্য থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ নাজমুল হক।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ‌ও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন