বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় লালবাগ-ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান: মালামাল জব্দ, গ্রেফতার ৫
logo

লালবাগ-ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান: মালামাল জব্দ, গ্রেফতার ৫

রাজধানীর বংশাল থানাধীন মূল সড়কের দুই পাশে ফেলে রাখা বিভিন্ন অবৈধ মালামাল উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির লালবাগ-ট্রাফিক বিভাগের উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। 

বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) বিশেষ অভিযান পরিচালিত হয়। নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং যানজট নিরসনের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

লালবাগ-ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, বংশাল মূল সড়কের দুই পাশে বেশ কিছু ট্রান্সপোর্ট এজেন্সি ও ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে তাদের মালামাল ফেলে রেখেছিলো, যার ফলে সাধারণ যানবাহন ও পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিলো। বারবার নির্দেশনা সত্ত্বেও মালামাল না সরানোয় আজ বৃহস্পতিবার লালবাগ-ট্রাফিক বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। 

অভিযান চলাকালে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী রাস্তায় থাকা মালামালগুলো জব্দ করা হয়। অভিযানের সময় অনেক মালিক ও কর্মচারী মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। এসময় মূল সড়কে অবৈধভাবে মালামাল রেখে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে  বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।

এছাড়াও, সড়কে অবৈধ পার্কিংয়ের দায়ে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে ট্রাফিক পুলিশের পজ (POS) মেশিনের মাধ্যমে মোট ২০টি মামলা দায়ের করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন