বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কুড়িগ্রামের রৌমারী রাজিবপুরে ব্যাংঙ্গের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ ড্রেজার ভেকু মাটি তোলা বানিজ্য
logo

কুড়িগ্রামের রৌমারী রাজিবপুরে ব্যাংঙ্গের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ ড্রেজার ভেকু মাটি তোলা বানিজ্য

রৌমারী ও রাজিবপুরে ব্যাঙ্গের ছাতার মতো অবৈধ ড্রেজার মেশিন, ভেকু বসিয়ে এলাকার খালবিল নদী নালা ফসলী জমি থেকে মাটি কেটে উজার করে ফেলছে । 

দুই উপজেলার আনাচেকানাচে শতাধিক ড্রেজার বসিয়ে রমরমা বানিজ্য করে চলছে। রৌমারী উপজেলা প্রশাসন আন্তরিকভাবে ড্রেজার ও ভেকর বন্ধে ভ্রাম্যমান অভিযান চালিয়ে ভেকু মালিক,কাকরা ও ড্রেজার মালিকদের জেল জরিমানা করলেও  তাদের দমানো যাচ্ছেই না। 

তবে রৌমারী ও রাজিবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে । রৌমারী উপজেলাধীন চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ফরমান আলী  দীর্ঘদিন ধরে  জিনজিরাম নদীসহ বিভিন্ন খালবিল ও ফসলী জমি থেকে মাটি কেটে এলাকার ব্যাপক ক্ষতি সাধন করে চলছে। 

তিনি ইউপি সদস্য হওয়ায় কোন না কোন পেশিশক্তির ছত্রছায়ায় ড্রেজার চালানো  অব্যাহত রাখে। আজ বুধবার ৬ আগষ্ট রৌমারী বালিয়ামারী নোম্যান্স এড়িয়া জিঞ্জিরাম নদীতে  ড্রেজার বসিয়ে চর লাঠিয়াল ডাঙ্গা বালিয়ামারী সড়ক ও নদের পুর্ব তীরের ফসলী জমি  ভাঙ্গনের দিকে ঠেলে দিচ্ছে।
 
বিষয়টি নিয়ে এলাকাবাসী বাঁধা  দিলেও তোয়াক্কা না করে মাটি কাটা অব্যাহত রাখেন।  বিষয়টি নিয়ে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে   রাজিবপুর উপজেলা প্রশাসনের নির্দেশে রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের ভূমি কর্মকর্তা রজব আলী ঘটনা স্থলে এসে ড্রেজার মেশিন বন্ধ করে সমস্ত পাইপ উঠিয়ে সরিয়ে দেন।
 রজব আলীর  এমন জনকল্যাণমুখী কাজের ভুয়সী প্রশংসা করেন এলাকাবাসী।

 এব্যাপারে বালিয়ামারী  বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক অসংখ্য নিরিহ  মানুষ বলেন,দীর্ঘদিন ধরে ফরমান আলী ( ইউপি সদস্য)  পেশিশক্তি দেখিয়ে এলাকার ফসলী জমি খালবিল ও নদী থেকে মাটি কেটে ক্ষতি করে আসছে।

এসব যেন দেখার কেউ নেই। তবে এলাকাবাসী ভুমিকর্মকর্তার মহৎ কাজের প্রশংসা করেছেন।

এনিয়ে রাজিবপুর উপজেলা ভুমি কর্মকর্তা রজব আলী বলেন, দীর্ঘদিন ধরে রাজীবপুর বালিয়ামারী চর লাঠিয়াল ডাঙ্গা সড়কের পাশে জিঞ্জিরাম নদীতে ড্রেজার বসিয়ে মাটি কেটে সড়কটি হুমকির মুখে ও ফসলী জমি ধ্বংস করছে, এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে এসে ঘটনার সত্যতা দেখতে পাই।

তাৎক্ষণিক ভাবে মেশিনটি বন্ধ করে পাইপ সরিয়ে দিয়ে পরবর্তীতে আর কখনো যেন ড্রেজার বসানো না হয় এমন শতর্ক বার্তা প্রদান করেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন