কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে ট্রাক্টর চাপায় দুই বোন নিহত হয়েছে। বুধবার (১৮ জুন) দিবাগত রাতে কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রোকেয়া বেগম (৬০) ও পারভীন আক্তার (৫০)।
তারা শিবরাম প্রামাণিকটারী গ্রামের মফিজল মাস্টারের মেয়ে। রাতে বাবার বাড়ি থেকে ফেরার পথে দ্রুতগতির ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করে।
কুড়িগ্রাম সদর থানার ওসি হাবিবুল্লাহ জানান, থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। পরিবারের অনুরোধে লাশ হস্তান্তর করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব