বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কুড়িগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল অটো চালক ও স্কুলছাত্রীর
logo

কুড়িগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল অটো চালক ও স্কুলছাত্রীর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকের চাপায় একটি যাত্রীবোঝাই অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক, পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় এক স্কুল ছাত্রী । দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩ অটো যাত্রী।

রোববার (১৩ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘু্ন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক বাহার উদ্দিন বানু (৩০) পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা। অপর নিহত আতিকা (১৫) স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে। আহতরা হলেন—আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা। তাদের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ভূরুঙ্গামারী উপজেলা শহর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সোনাহাট স্থলবন্দরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক ঘু্ন্টিঘর এলাকায় অটো রিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক বাহার উদ্দিনের মৃত্যু হয়।

স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। পথে মারা যান আতিকা নামের এক কিশোরী যাত্রী।দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং তদন্ত শুরু করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং ট্রাকচালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন