বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কুড়িগ্রামে কবর থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
logo

কুড়িগ্রামে কবর থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর একটি পাকা কবরের ভিতর থেকে সুমি বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে এক নারী লাউ তুলতে গিয়ে পাকা কবরের দেয়ালের ভিতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ওই নারীর পরিবারের সদস্যদের খবর দেয়। তারা এসে মরদেহ শনাক্ত করে।

নিহত সুমি বেগম স্থানীয় গাজিউর রহমান মাস্টারের মেয়ে এবং তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন। তার কিছুটা মানসিক ভারসাম্যহীনতার বিষয়টিও স্থানীয়রা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নিহত নারীর গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে।
নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম জানান, গত ২৭ জুন বিকেলে সুমি নিখোঁজ হন। মানসিক ভারসাম্যহীনতার কারণে বিষয়টি শুরুতে গুরুত্ব না দিলেও আজ এমন পরিস্থিতিতে পড়ে তারা শোকাহত ও হতভম্ব।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, মরদেহের গলায় ওড়না প্যাঁচানো ছিল, মুখে ছিল আঘাতের চিহ্ন। এটি অস্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়না 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন