বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কুড়িগ্রামে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তা অবরোধ
logo

কুড়িগ্রামে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তা অবরোধ

হিমাগার ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামের সদর উপজেলায় সড়কে আলু ফেলে ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় কৃষক ও আলু ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে কুড়িগ্রাম-রংপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে ভোগান্তিতে পড়ে পথচারী, যাত্রী ও চালকেরা।
অবরোধকারীরা অভিযোগ করেন, চলতি মৌসুমে বাজারে আলুর দাম কম হলেও হিমাগার মালিকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। এখন প্রতি কেজি আলু সংরক্ষণে ভাড়া গুনতে হচ্ছে ৬ টাকা ৭৫ পয়সা। অথচ উৎপাদন ব্যয়ই দাঁড়িয়েছে ২২ টাকা। এতে হিমাগার খরচসহ মোট ব্যয় ২৯ টাকা হলেও বাজারে আলু বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকায় ফলে প্রতি কেজিতে কৃষকদের ১৪ টাকা করে লোকসান গুনতে হচ্ছে।

ব্যবসায়ী ও কৃষকদের দাবি, হিমাগার ভাড়া প্রতি কেজিতে সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণ করতে হবে। অবরোধ চলাকালে এক চাষি জানান, গত বছর যে বস্তা ৩৫০ টাকায় রাখতাম, এবার সেই বস্তা এখন ৪৫০ টাকার ওপর লাগছে। এভাবে চললে কৃষকরা নিঃস্ব হয়ে যাবে।
পরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনকারীরা।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন, কৃষকদের দাবি বিবেচনায় নিয়ে আলোচনা হয়েছে। আগামীকাল (বুধবার) উভয় পক্ষকে নিয়ে বসার আয়োজন আছে 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন