কুড়িগ্রামের উলিপুরে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতের মনোনীত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীরু মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮ টায় উলিপুর বণিক সমিতির হলরুমে প্রায় দুই ঘন্টা ব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে ব্যারিস্টার সালেহি উলিপুর উন্নয়ন ফোরামের ব্যানারে সমৃদ্ধ উলিপুর গড়তে তার পরিকল্পনা সমূহ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক অভিবাসন বিশেষজ্ঞ ও মানবাধিকার আইনজীবী এবং ফরেন অ্যাফেয়ার্স টিম (ইউরোপ) এর মেম্বার ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী সমৃদ্ধ উলিপুর গড়ার লক্ষে তার ভীষণ গণমাধ্যম কর্মীদের মাঝে উপস্থাপন করেন।
তার ১০ টি ভীষণ হচ্ছে, ফাইভ জিরো প্রকল্পের উলিপুর, শিক্ষিত ও দক্ষ উলিপুর, কর্মসংস্থান সমৃদ্ধ উলিপুর, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনের উলিপুর, আধুনিক সংযোগ ও পর্যটনের উলিপুর, স্বাস্থ্যকর ও সুরক্ষিত উলিপুর, স্মার্ট কৃষি ও সমৃদ্ধ বাজার অর্থনীতির উলিপুর, স্বনির্ভর চর ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উলিপুর, সুশাসন, স্বচ্ছতা ও ন্যায়ভিত্তিক উলিপুর এবং নিরাপদ ও সহিংসতামুক্ত উলিপুর।
সাংবাদিকদের তিনি বলেন, দশটি আস্পেক্টে উলিপুরের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে তিনি ইতিমধ্যে উলিপুর উন্নয়ন ফোরামের মাধ্যমে কাজ শুরু করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নতুন বাংলাদেশে, নতুন ভাবে আমাদের কুড়িগ্রাম-৩ আসনকে সাজাতে হবে। নির্বাচিত হই আর না হই আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে সমৃদ্ধ উলিপুর গড়তে আমি নিরলসভাবে কাজ করে যাব।
এ সময় জামায়াতে ইসলামীর উলিপুর উপজেলার আমির মাওলানা মশিউর রহমান, পৌর আমির কামাল কবির লিটন, কুড়িগ্রাম জেলা জামায়াতের সুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, প্রভাষক খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুল ইসলাম এবং উলিপুর উন্নয়ন ফোরামের শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে উলিপুরের মূলধারার গণমাধ্যমে কর্মরত উলিপুর প্রেসক্লাবের ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতের মনোনিত প্রার্থীর সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়
কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতের মনোনিত প্রার্থীর সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়
কুড়িগ্রামের উলিপুরে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতের মনোনীত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীরু মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮ টায় উলিপুর বণিক সমিতির হলরুমে প্রায় দুই ঘন্টা ব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে ব্যারিস্টার সালেহি উলিপুর উন্নয়ন ফোরামের ব্যানারে সমৃদ্ধ উলিপুর গড়তে তার পরিকল্পনা সমূহ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক অভিবাসন বিশেষজ্ঞ ও মানবাধিকার আইনজীবী এবং ফরেন অ্যাফেয়ার্স টিম (ইউরোপ) এর মেম্বার ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী সমৃদ্ধ উলিপুর গড়ার লক্ষে তার ভীষণ গণমাধ্যম কর্মীদের মাঝে
উপস্থাপন করেন। তার ১০ টি ভীষণ হচ্ছে, ফাইভ জিরো প্রকল্পের উলিপুর, শিক্ষিত ও দক্ষ উলিপুর, কর্মসংস্থান সমৃদ্ধ উলিপুর, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনের উলিপুর, আধুনিক সংযোগ ও পর্যটনের উলিপুর, স্বাস্থ্যকর ও সুরক্ষিত উলিপুর, স্মার্ট কৃষি ও সমৃদ্ধ বাজার অর্থনীতির উলিপুর, স্বনির্ভর চর ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উলিপুর, সুশাসন, স্বচ্ছতা ও ন্যায়ভিত্তিক উলিপুর এবং নিরাপদ ও সহিংসতামুক্ত উলিপুর। সাংবাদিকদের তিনি বলেন, দশটি আস্পেক্টে উলিপুরের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে তিনি ইতিমধ্যে উলিপুর উন্নয়ন ফোরামের মাধ্যমে কাজ শুরু করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,
নতুন বাংলাদেশে, নতুন ভাবে আমাদের কুড়িগ্রাম-৩ আসনকে সাজাতে হবে। নির্বাচিত হই আর না হই আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে সমৃদ্ধ উলিপুর গড়তে আমি নিরলসভাবে কাজ করে যাব।এ সময় জামায়াতে ইসলামীর উলিপুর উপজেলার আমির মাওলানা মশিউর রহমান, পৌর আমির কামাল কবির লিটন, কুড়িগ্রাম জেলা জামায়াতের সুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, প্রভাষক খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুল ইসলাম এবং উলিপুর উন্নয়ন ফোরামের শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে উলিপুরের মূলধারার গণমাধ্যমে কর্মরত উলিপুর প্রেসক্লাবের ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত