বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কুড়িগ্রামে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
logo

কুড়িগ্রামে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

কুড়িগ্রামে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ইব্রাহীম আলী (৮) ও তাবাসসুম (৯)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাইবোন। ইব্রাহীম স্থানীয় আজিজুর রহমানের ছেলে ও তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, ইব্রাহীম, তাবাসসুম ও মাহাবুর রহমান নামে আরও এক শিশু মিলে বাড়ির পাশের ফুলকুমার নদে ছোট জাল নিয়ে মাছ ধরতে যায়। এ সময় অসাবধানতাবশত তারা খালে পড়ে যায়। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে মাহাবুরকে (১০) জীবিত উদ্ধার করেন। কিছুক্ষণ পর উদ্ধার করা হয় তাবাসসুমকে, তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রায় এক ঘণ্টা পর পানিতে নিখোঁজ ইব্রাহীমের মরদেহও উদ্ধার করা হয়। ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া।
রায়গঞ্জ হাতিয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন হোসেন জানান, নিহত শিশুরা তাদের বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সকালবেলা মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনায় প্রাণ হারায় তারা।

রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দিপ মন্ডল বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি। তিন শিশু নদীতে মাছ ধরতে গিয়ে পড়ে যায়। স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করলেও বাকি দুইজনকে আর বাঁচানো যায়নি। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।”

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন