বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কুড়িগ্রাম সীমান্তে আবারও ৯ জনকে পুশইন
logo

কুড়িগ্রাম সীমান্তে আবারও ৯ জনকে পুশইন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর সীমান্ত দিয়ে গভীর রাতে নারী-পুরুষ সহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের আটক করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে বিজিবি।বিজিবি জানায়, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর ধর্মপুর সীমান্তে বুধবার (২৮ মে) রাত সাড়ে ৩টার দিকে ৯ বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। পরে তাদের আটক করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা: আমিরন বেগম (৪৫) মেয়ে রুমি খাতুন (২০), জামাতা আপেল (২৯), নাতি হৃদয় (৩), মোছা: মিনা বেগম (৩০), স্বামী: জয়নাল আবেদীন, তার মেয়ে জুই (১০), মীম (৭) এবং নুর হামিদ (৭) পিতা: আমিনুল ইসলাম। সকলের গ্রাম চন্দ্রখানা বজরের খামার, উপজেলা ফুলবাড়ী জেলা কুড়িগ্রাম। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, আটক ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, বিজিবি তাদের থানায় হস্তান্তর করার পর একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে পরিচয় নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন