বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কঠোর নিরাপত্তা বলয়ে বড়াইগ্রাম, ৯৯ কেন্দ্রে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন
logo

কঠোর নিরাপত্তা বলয়ে বড়াইগ্রাম, ৯৯ কেন্দ্রে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চার স্তরের নিরাপত্তা বলয়ে আনা হয়েছে বড়াইগ্রাম উপজেলাকে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বড়াইগ্রাম উপজেলার মোট ৯৯টি ভোটকেন্দ্রের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও নিরাপত্তা কর্মীদের কাছে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী হস্তান্তর করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের দুইজন প্রতিনিধি।  উপজেলার ৯৯টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে মোট ১ হাজার ২৮৭ জন আনসার সদস্য এবং একজন করে মোট ৯৯ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ (হলুদ) ও অতি ঝুঁকিপূর্ণ (লাল) কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম।

 তিনি আরও জানান, উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৫০ জন সেনা সদস্য, ৪৮ জন বিজিবি সদস্যসহ র্যাব ও পুলিশের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। মাঠে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা, পোলিং এজেন্ট ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিয়ম বা সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন