বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন ক্ষমা চাইলেন বিটিএস তারকা জংকুক
logo

ক্ষমা চাইলেন বিটিএস তারকা জংকুক

সাম্প্রতিক এক কনসার্টে বিতর্কিত টুপি পরে মঞ্চে ওঠার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটিএস-এর সদস্য জংকুক। ঘটনার পর দ্রুতই ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এই তারকা।

তিনি বলেন,এই ঘটনা আমার হৃদয়ে ক্ষতের সৃষ্টি করেছে।১৩ জুন, বিটিএস সদস্য জে-হোপের ‘হোপ অন দ্য স্টেজ’ কনসার্টে চমকপ্রদ উপস্থিতি জানান জংকুক। রিহার্সালের সময় তার পরা একটি টুপিতে লেখা ছিল ‘Make Tokyo Great Again’। টুপির এই বার্তাটি অনেক ভক্ত ও নেটিজেনদের কাছে ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মনে হয়। ফলে মুহূর্তেই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।

এরপরই জংকুক ক্ষমা প্রার্থনা করেন। ১৪ জুন ভোররাতে, কোরিয়ান সময় অনুযায়ী উইভার্স-এ এক বিবৃতির মাধ্যমে ক্ষমা চান জংকুক। তিনি লেখেন, ‘আমি দীর্ঘ সময় পর আপনাদের সামনে এসে আবার লিখতে বাধ্য হচ্ছি, যা আমার হৃদয়ে ক্ষতের সৃষ্টি করছে। আজকের রিহার্সালে আমার পরা টুপির লেখাটি যেভাবে হতাশা ও অস্বস্তি তৈরি করেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

আমি টুপির ওই বার্তার ঐতিহাসিক ও রাজনৈতিক তাৎপর্য সঠিকভাবে বুঝতে পারিনি, এবং সচেতনতার অভাবে এই ভুল করেছি। এটি সম্পূর্ণ আমার অসতর্কতা ও দায়িত্বহীনতা ছিল। আমি কোনো অজুহাত দিতে চাই না।

আমি সব সমালোচনা বিনয়ের সঙ্গে গ্রহণ করছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে আরও সচেতন ও দায়িত্বশীল হবো। আমি সঙ্গে সঙ্গেই টুপিটি ফেলে দিয়েছি। আবারও আমি গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছি।

উল্লেখ্য, সামরিক দায়িত্ব শেষে বিটিএস-এর ১২তম বার্ষিকীতে জংকুকের এটিই ছিল প্রথম মঞ্চে ফিরে আসা। ‘হোপ অন দ্য স্টেজ’ কনসার্টে তিনি একাধিক গানে পারফর্ম করেন। উপস্থিত ছিলেন আরও পাঁচ সদস্য জিন, আরএম, ভি, জিমিন ও সুগা। তারা দর্শকসারিতে বসেই সঙ্গী হন উদযাপনে।

জংকুক ও জে-হোপ মিলে পরিবেশন করেন ‘জামেই ভু’, ‘স্প্রিং ডে’ এবং ‘ডোন্ট সে ইউ লাভ মি’, সেভেন’ এর মতো জনপ্রিয় গান। সমালোচনার মাঝেও কনসার্টটি ছিল আবেগঘন ও ভক্তদের জন্য স্মরণীয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন