বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে বই বিতরণ
logo

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে বই বিতরণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট কলেজের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে বই বিতরন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।

কলেজ গভর্ণিং বডির সভাপতি দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও কলেজের প্রভাষক সাঈদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আলমগীর, কলেজ গভর্ণিং বডির সদস্য গাজী নিজাম উদ্দিন, সদস্য নুরুল হুদা হামিদী, সদস্য মাঈন উদ্দিন, সদস্য কামরান সরোয়ার্দী, জসীম উদ্দিন ভেন্ডার, রাজনীতিবিদ মেজবাউল হক মানিক, মোশাররফ হোসেন, কলেজের সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন জাফর, নিজাম উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মাঈন উদ্দিন, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বিশ্ব দরবার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আবদুল্লাহ, অভিভাবক মোজাম্মেল হোসেন।
Mirsarai Songbodona News (1).jpg 72.44 KB
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার কোন বিকল্প নেই। পড়াশোনা ছাড়া ভালো ফলাফল কিছুতেই আশা করা যাবে না। দীর্ঘ ১৭ বছর পড়াশোনা না করেও অহরহ পাশ করিয়ে দেওয়া হয়েছে, এতে শিক্ষার্থীদের মেধার কোন মূল্যায়ন হয়নি। 

অনুষ্ঠানে বারইয়ারহাট কলেজের প্রতিবন্ধী শিক্ষার্থী জাকিয়া সুলতানার সারাজীবন পড়াশোনার দায়িত্বভার নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষ থেকে একটি একটি হুইল চেয়ার ও ২০ হাজার টাকা তুলে দেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।

অনুষ্ঠানে ৫৪ জন শিক্ষার্থীর মাঝে বই প্রদান করা হয়। এছাড়া সংবর্ধনা প্রদান করা হয় উক্ত কলেজ থেকে কৃতিত্বপূর্ন ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের।

খুঁজুন