বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কৃষকদের মানোন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: ড. জিয়াউদ্দীন হায়দার
logo

কৃষকদের মানোন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: ড. জিয়াউদ্দীন হায়দার

মাসুম খান ঝালকাঠি প্রতিনিধি: সবার আগে বাংলাদেশ নিশ্চিত করতে হলে কৃষকদের মানোন্নয়ন করতে হবে। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়”এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্ট ড. জিয়াউদ্দীন হায়দার|

ঝালকাঠি জেলার ভিমরুলী বাজারে পেয়ারা চাষীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| রবিবার (০৫ এপ্রিল)বিকেল ভিমরুলী বাজার কমিটির সভাপতি ও হিন্দু ˆবদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট ঝালকাঠি জেলা শাখার সদস্য পুলক হালদারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়| 
ড. জিয়াউদ্দীন হায়দার বলেন, কৃষকদের জীবনমান উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নেওয়া জরুরি| তিনি এ সময় কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন|

সভায় তিনি ধানের শীষের প্রতি সমর্থনের জন্য উপস্থিতদের ধন্যবাদ জানান। বক্তব্যে তিনি আরও বলেন, ৩৬ গ্রামের সমনিত উন্নয়ন প্রকল্প ˆতরে করেন। আমি আপনাদের সাথে কাজ করতে প্রস্তত আছি| এর আগে ড. জিয়াউদ্দীন হায়দার ভিমরুলী এলাকার বিভিন্ন পেয়ারা বাগান পরিদর্শন করেন এবং চাষিদের সঙ্গে সরাসরি কথা বলেন।

কীর্ত্তিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভবেন্দ্রনাথ হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, জেলা যুবদলের আহ্বায়ক সামিম তালুকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আক্কাস সিকদার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা, জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আল আমিন তালুকদার প্রমুখ| এ সময় উপস্থিত ছিলেন কিশোর রয়া, দিলীপ হালদার, মিঠুন মিস্ত্রি,অচিন্ত একবর, ¯^পন হালদার, রণজিৎ হালদার, সুজন হালদার(সানু), সমির হালদার, রিপন হালদারসহ ছাত্রদল ,কৃষকদল, তাঁতীদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী| এবং সভায় স্থানীয় পেয়ারা চাষীরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন|

খুঁজুন