বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কৃষি ব্যাংক সিরাজদিখান শাখায় প্রকাশ‍্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি পালন
logo

কৃষি ব্যাংক সিরাজদিখান শাখায় প্রকাশ‍্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি পালন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে কৃষকদের মাঝে রশুনিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক ঋণ বিতরণ করা হয়েছে। 

বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ কৃষি ব্যাংক সিরাজদিখান শাখার আয়োজনে রশুনিয়া ইউনিয়ন পরিষদের এ ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।বাংলাদেশ কৃষি ব্যাংক সিরাজদিখান শাখার ব্যবস্থাপক আসফাকুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আশফাকুর রহমান।

বাংলাদেশ কৃষি ব‍্যাংক সিরাজদিখান শাখার উর্ধ্বতন কর্মকর্তা বাবুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশুনিয়া ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য রুপা বেগম, পুরুষ ইউপি সদস্য জাহাঙ্গীর আলম,সদস্য অহিদুল ইসলাম খান। আরো উপস্থিত ছিলেন 

সিরাজদিখান শাখার উর্ধ্বতন কর্মকর্তা মো:নিলয় কবির ও কর্মকর্তা নাঈম আশরাফ সিদ্দিকী।ব্যাংকের সম্মানিত গ্রাহক ও স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ২০ জন কৃষকের মাঝে ৫০ লক্ষ টাকা ঋণ প্রকাশ্যে বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক,মুখ্য আঞ্চলিক কার্যালয় মুন্সীগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আশফাকুর রহমান জানান,বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের খাদ্য উৎপাদনের প্রধান কারিগর কৃষকদের উন্নয়নের জন্য সবসময়ই কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন