বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কোরবানির ঈদ সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত, জামালগঞ্জের আব্রাম এন্ড আবির ডেইরি ফার্মের
logo

কোরবানির ঈদ সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত, জামালগঞ্জের আব্রাম এন্ড আবির ডেইরি ফার্মের

ইসলাম ধর্মের সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদ। এই কোরবানী ঈদকে সামনে রেখে পশু পালনে ব্যস্ত সময় পার করছেন জামালগঞ্জ উপজেলার সংবাদ পুর গ্রামের, আব্রাম এন্ড আবির ডেইরি ফার্মের মালিক বাদশা আলী । 

সম্পূর্ণ দেশীয় পদ্ধতি অবলম্বন করেই দেশীয় জাতের পশু পালন করছেন তারা। ভালো দাম পাওয়ার আশায় দিন-রাত পশুগুলো পরিচর্যা করছেন বাদশা আলী । 

কোরবানীর ঈদকে টার্গেট করে সারাদেশে ন্যায় সুনামগঞ্জ, জামালগঞ্জ উপজেলার সংবাদ পুর গ্রামের, আব্রাম এন্ড আবির ডেইরি ফার্মের মালিক বাদশা আলীর হাতে গড়ে উঠেছে পশুর 
ফার্ম। 

এই ফার্মে আসন্ন পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারি বাদশা আলী। 

জামালগঞ্জ উপজেলার সংবাদপুর গ্রামের, আব্রাম এন্ড আবির ডেইরি ফার্মের মালিক বাদশা আলী  প্রতি বছরের ন্যায় এবারও তিনি তার ফার্মে  ৬ লাখ থেকে, সাড়ে পাঁচ লাখ টাকা দামের ছোট বড়  সহ - ৪০ টি বিভিন্ন প্রজাতির ষাড় গরু লালন পালন করে বিক্রির উপযুক্ত করে তুলেছেন । 

গরুগুলো দেখাশোনার জন্য তিনি কয়েকজন শ্রমিক রেখেছেন। তারা গরুগুলোকে শেষ মুহুর্তে নানাভাবে পরিচর্যা করে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। 
এমনকি গরুগুলোকে মোটা তাজা করতে কোন প্রকার রাসায়নিক বা ক্ষতিকর ট্যাবলেট বা ইনজেকশন দেওয়া হয়নি। 

তাই  প্রতি বছরের মতো এবারও তার গরুগুলো দেখতে ইতোমধ্যে জামালগঞ্জ  প্রাণীর সম্পাদক কর্মকর্তা ডাঃসামছুল হক, ও ডাঃ মোছা আলী সহ - প্রতিদিনই তার খামারে ভীড় করছেন ক্রেতারা। 

এ ব্যাপারে সংবাদপুর গ্রামের, আব্রাম এন্ড আবির ডেইরি ফার্মের মালিক বাদশা আলীর বলেন, অবৈধ পথে ভারত থেকে এবার পশু আমদানি না হলে তিনি এবারও লাভবান হয়ার ব্যাপারে আশাবাদী। 

তিনি বলেন, গরুগুলো মোটাতাজাকরণের ব্যাপারে অনেক আগে থেকেই দেশীয় খাবারের মাধ্যমে সেভাবে তিনি গরুগুলোকে লালন পালন করেছেন, এবং অতিরিক্ত তাপ থেকে রক্ষায় গরুগুলোকে দিনে দুইবার গোসল করাচ্ছেন । 


কোরবানির পশুগুলোকে হালাল রাখতে দেশীয় পদ্বতিতে তার নিজস্ব জমিতে লাগানো ঘাস, বিচালি, খরকুটা, খৈল, ভুসি, মিষ্টি কমর ও ভুট্টা খাবারের মাধ্যমে প্রতিটি গরুকে লালন পালন করেছেন। তিনি আরো জানান, তার খামারে প্রায় ১০৯০ কেজি থেকে ১০৬০ কেজি কেজি ওজনের বড় বড় কয়েকটি ষাড় গরু রয়েছে , 

তাই ক্রেতারা তার খামারে এসে সরাসরি দেখে পছন্দ হলে দামধর করে গরুগুলো ক্রয় করতে পারবে বলে জানান তিনি।

এবং তার খামারের কোরবানির গরু আপনাদের পছন্দ হলে, ক্রয়করে তার খামারে কোরবানির ঈদের দিন পর্যন্ত, লালন পালন করতে পারবেন বলে জানান তিনি । 

 তার খামারের কোরবানির গরু আপনাদের পছন্দ হলে, ক্রয়করতে যোগাযোগ মোবাইল নাম্বার  01772247890, মোঃ বাদশা আলী।

  

খুঁজুন