বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় কোনো সাংবাদিককে গত ৯ মাসে চাকরিচ্যুত করেনি সরকার: প্রেস সচিব
logo

কোনো সাংবাদিককে গত ৯ মাসে চাকরিচ্যুত করেনি সরকার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন অন্তর্র্বতী সরকার গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলে । গত ৯ মাসে সরকারের পক্ষ থেকে সাংবাদিককে চাকরিচ্যুত করার কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনায় বক্তব্যকালে এমন দাবি করেন তিনি।

শফিকুল আলম বলেন, মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার হলেও প্রতিবাদ করতে গেলে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের অভিযোগ করা হয়। গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্র্বতী সরকার।

কোনো গণমাধ্যম বন্ধ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, গত ৯ মাসে কোনো সাংবাদিকের চাকরি হারানোর জন্য সরকার দায়ী নয়। আদর্শগত কারণে কাউকে কোনো হুমকিও দেওয়া হয়নি। এ সময় কেউ কোনোভাবে হুমকির শিকার হলে সরকারকে অবহিত করার পরামর্শ দেন তিনি।

সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলার প্রসঙ্গে তিনি বলেন, ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার জন্য সরকার দায়ী নয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন