বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
logo

কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

 ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না, মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে।

আজ মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদরদপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেইসঙ্গে, মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

ডিএমপি কমিশনার আরও জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় সৃষ্ট ঘটনায় মামলা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে, দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, মহানগরীতে সড়ক অবরোধ করে আন্দোলনের নামে জনভোগান্তি যাতে কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। এ সময়, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন