বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কক্সবাজারের ঈদগাঁওতে মিয়ানমারের ১৫৫টি গরু-মহিষ জব্দ
logo

কক্সবাজারের ঈদগাঁওতে মিয়ানমারের ১৫৫টি গরু-মহিষ জব্দ

 কক্সবাজারের ঈদগাঁও বাজারে অভিযান পরিচালনা করে মিয়ানমার থেকে চোরাইপথে আনা ১৫৫ টি গরু মহিষ জব্দ করা হয়েছে ।মঙ্গলবার (৬ মে) দুপুরে কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে ঈদগাঁও গরুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এসব গরু ও মহিষ জব্দ করে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিমের জিম্মায় রাখা হয়েছে।সদর এসিল্যান্ড শারমিন সুলতানা বলেন, ১৫৫ টি গরু ও মহিষের বৈধ কোন কাগজ দেখাতে না পারায় সেগুলো জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।এলাকাবাসী বলেন, এসব পশু মায়ানমার থেকে অবৈধভাবে পাচার করে আনা হয়েছিল।

এদিকে অভিযানের পর থেকেই ঈদগাঁও বাজারের ইজারাদার ও একাধিক গরু ব্যবসায়ী জব্দ হওয়া গরু-মহিষ ছাড়িয়ে নিতে নানা মহলে তদবির শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি কিছু ব্যবসায়ী নকল কাগজপত্র তৈরি করে তা বৈধ দেখানোরও চেষ্টা করছেন বলে ফেসবুকে অভিযোগ জানিয়েছেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শুকুর।তবে ঈদগাঁও বাজারের ইজারাদার আব্দুর রহিম বলেন,মঙ্গলবার সাপ্তাহিক হাঁটের দিন হওয়ায় গরু মহিষগুলো বিভিন্ন বাজার থেকে এনে রাখা হয়েছে।

আমাদের সব গরু মহিষ বৈধ।ঈদগাঁও সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, জব্দকৃত ১৫৫ গরু মহিষ হেফাজতে রাখা হয়েছে । প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মছিউর রহমান বলেন, অভিযানে পুলিশের সহায়তা ছিল। বিকেল ৫টা পর্যন্ত অভিযান চলে। জব্দ হওয়া পশুগুলো চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে।ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমা বলেন, অভিযোগের ভিত্তিতেই অভিযানটি করা হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন