বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
logo

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায়।

আজ শনিবার (২ আগস্ট) দুপুর দুইটার দিকে রামুর রশিদনগর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতলা হলেন- অটোরিকশার চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান। অপরজনের পরিচয় জানা যায়নি।

রশিদনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বদি আলম জানান, রশিদনগর রেলক্রসিংয়ে অটোরিকশাটি উঠে পড়ায় কক্সবাজার এক্সপ্রেস এটিকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যায়। এর পর যাত্রীদের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া এলাকায় বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সূত্র মতে, কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি ধলিরছড়া ক্রসিং পার হওয়ার সময় সিএনজি অটোরিক্সাটি রেল বিটের উপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন