বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কক্সবাজারে শুরু হয়েছে বীচ ফুটবল টুর্নামেন্ট
logo

কক্সবাজারে শুরু হয়েছে বীচ ফুটবল টুর্নামেন্ট

কক্সবাজারে ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৫) বীচ ফুটবল টূর্ণামেন্ট।উভয় গ্রুপে আটটি বিভাগীয় দলের  অংশগ্রহণে বুধবার বিকেলে সমুদ্র সৈকতের  ডিভাইন ইকো রিসোর্ট পয়েন্টে এ টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়।তিনদিনব্যাপী এ টূর্ণামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইকবাল হোসেন।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। 

অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মোঃ মোস্তফা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব বক্তব্য রাখেন। এ সময় ক্রীড়া পরিদপ্তরসহ  বিভাগীয় ক্রীড়া কর্মকর্তা, টিম ম্যানেজার ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় ঢাকা ও বরিশাল বিভাগের বালক- বালিকা (অনুর্ধ্ব-১৫) দল অংশ নেয়।

বালক গ্রুপে বরিশাল ৩ - ২ গোলে ঢাকা বিভাগকে এবং বালিকা গ্রুপে টাইব্রেকারে  বরিশাল ৩-২ গোলে ঢাকা বিভাগীয় দলকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ছিল ১ -১ গোলে ড্র । ২৩ মে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন