বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত স্থগিত
logo

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত স্থগিত

আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কক্সবাজার বিমানবন্দরকে ঘোষণার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হচ্ছে। আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে নতুন একটি প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

গত ১২ অক্টোবর সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করেছিল। তবে দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সিদ্ধান্তটি এখন স্থগিত রাখার প্রক্রিয়া চলছে।

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হওয়ার কথা ছিল।

এর আগে ২ অক্টোবর দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে চিঠি পাঠানো হয়। এরপর ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা প্রজ্ঞাপন জারি করে বিমানবন্দরটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ঘোষণা দেয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন