বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কিউএস-টাইমস হায়ারসহ দেশি-বিদেশি র‍্যাংকিংয়ে জায়গা করে নিতে কমিটি গঠন করল
logo

কিউএস-টাইমস হায়ারসহ দেশি-বিদেশি র‍্যাংকিংয়ে জায়গা করে নিতে কমিটি গঠন করল

আবদুল্লাহ আল শাহিদ খান ,ববি প্রতিনিধি: বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং সংস্থা কিউএস (QS) ও টাইমস হায়ার এডুকেশন (THE) সহ দেশি-বিদেশি বিভিন্ন র‍্যাংকিংয়ে জায়গা করে নিতে বিশেষ কমিটি গঠন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিটিতে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রিসালাত রফিকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেনকে।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ড. গাজী মো. সাখাওয়াত হোসেন এবং মার্কেটিং বিভাগের প্রভাষক মো. শাহিনুর রহমান।বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশনায় গঠিত এই কমিটির সদস্যরা বৈঠক ভাতা পাবেন বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে কমিটির কার্যপদ্ধতিও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের প্রকাশিত গবেষণার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে একটি সমন্বিত প্রোফাইল তৈরি করা হবে। বিশেষ করে গবেষণাপত্র, সাইটেশন, কনফারেন্স পেপার, প্রকাশিত গ্রন্থ ও প্রবন্ধের তথ্য নির্দিষ্ট প্রোফাইলে সংরক্ষণ করা হবে।

এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের গুগল স্কলার, স্কোপাস ও রিসার্চগেটসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রোফাইল হালনাগাদে উৎসাহিত করা হবে।

একই সঙ্গে স্কোপাস ও ওয়েব অব সায়েন্স (WoS) সূচিভুক্ত আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশে উৎসাহ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

খুঁজুন