বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা কিশোরগঞ্জে বাবা-মাকে অপমান ও মারধর করার অপরাধে ছেলের কারাদন্ড
logo

কিশোরগঞ্জে বাবা-মাকে অপমান ও মারধর করার অপরাধে ছেলের কারাদন্ড

বাবা-মাকে গালিগালাজ ও মারধরের অপরাধে গোলাম রব্বানী (২৮) নামে এক ব্যাক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দিনগত রাত ১২ টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থানায় ওই ব্যাক্তিকে কারাদন্ড প্রদান করা হয়। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিন রাজিব গ্রামে। কারাদন্ড প্রাপ্ত ব্যাক্তিকে শনিবার (৯ আগষ্ট) নীলফামারী জেল হাজতে প্রেরন করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর ইউানিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ারর্দী গ্রেনেট বাবু বলেন, সদর ইউনিয়নের দক্ষিন রাজিব গ্রামের আব্দুল মজিদের ছেলে গোলাম রব্বানী ব্যাবসা করে জীবিকা নির্বাহ করেন। দুই মাস ধরে ওই ব্যবসায়ী অতিরিক্ত টাকা রোজগারের আশায় অনলাইনে ক্যাসিনো গেম খেলা শুরু করেন। ক্যাসিনোতে ব্যবসার পুঁজি শেষ করার পর বাড়ির জমানো টাকাও শেষ করে ফেলে।

শুক্রবার (৮ আগষ্ট) গোলাম রব্বানী ক্যাসিনো খেলার টাকা জোগার করার জন্য বাড়ির গরুসহ অন্যান্য জিনিসপত্র বিক্রির চেষ্টা করলে তাঁর মা ও বাবা বাঁধা দেয়। এসময় গোলাম রব্বানী বাবাকে অপমান করে এবং সেই সাথে তাঁর মাকে মারধর করে। 

পরে তাঁর বাবা ও মা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রীতম সাহা তাঁকে ৩ মাসের জেল ও ৫শ টাকা জরিমানা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, আসামী নিজ মুখে তাঁর বাবা মাকে অন্যায়ভাবে উচ্চ বাক্য কথা বার্তা বলে অপমান করে এবং মারধর করার কথা স্বীকার করে। এজন্য ১৮৬০ এর ৩৫৫ ধারা মোতাবেক গুরুতর ও উত্তেজনা পূর্বক অপমান করার অভিযোগের কারণে ওই ব্যক্তিকে ৩ মাসের জেল ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্ত ব্যক্তি গোলাম রব্বানীকে শনিবার (৯ আগষ্ট) দুপুরে নীলফামারী জেল হাজতে প্রেরন করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন