বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি খুনি হাসিনাসহ আসামীদের বিরুদ্ধে এই রায়কে স্বাগত জানায় গণঅধিকার পরিষদ
logo

খুনি হাসিনাসহ আসামীদের বিরুদ্ধে এই রায়কে স্বাগত জানায় গণঅধিকার পরিষদ

আজ সোমবার সন্ধ্যা ৬ টায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, "জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই রায়কে গণঅধিকার পরিষদ স্বাগত জানাচ্ছে একই সাথে আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে আসামিদের ফিরিয়ে এনে এই রায় কার্যকর করা হোক। এই রায়কে প্রাথমিক বিজয় বলা যায়, রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না। শুধু শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামাল নয় ভারতে পলাতক সকল আওয়ামিলীগ নেতাও ও তাদের দোসরদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। 

একই সাথে দল হিসেবে আওয়ামিলীগ ও তাদের দোসর জাতীয় পার্টি, ১৪ দলের রাজনীতি স্থায়ী ভাবে নিষিদ্ধ করতে হবে। আওয়ামিলীগ ও তাদের রাজনীতি নিষিদ্ধ না করলে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সবাইকে ফাঁসিতে ঝুলাবে।তাই ফ্যাসিবাদ আওয়ামিলীগ ও তাদের দোসরদের প্রশ্নে সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সহ সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, এডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু,বরিউল হাসান,যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম,ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান,গণঅধিকার পরিষদ মহানগর দক্ষিণের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল প্রমুখ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন