দেশের বিভিন্ন জেলার মতো খুলনাতেও চলছে তীব্র তাপদাহ। গতকাল বৃহস্পতিবার খুলনায় ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি। ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও শ্রমজীবীরা। আর ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। এই গরমে আয় কমে যাওয়ায় শ্রমজীবীদের সংসার চালানো যেমন দুর্বিষহ হয়ে উঠেছে, তেমনি শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। গরমে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় কঠিন হয়ে পড়েছে জনজীবন।
খুলনার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি, মোংলায় ৩৭.৪ ডিগ্রি, চুয়াডাঙ্গা ৩৭.৩ ডিগ্রি, সাতক্ষীরা ৩৭ ডিগ্রি, কুমারখালীতে ৩৭ ডিগ্রি ও কয়রায় ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। চলমান তাপদাহের কারণে বেশি গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, তাপদাহ চলছে। যে কারণে গরম বেশি। গতকাল খুলনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আজ শুক্রবারও তাপদাহ থাকবে। তবে আগামী ২৫ বা ২৬ এপ্রিল খুলনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
খুলনায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত
খুলনায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত
দেশের বিভিন্ন জেলার মতো খুলনাতেও চলছে তীব্র তাপদাহ। গতকাল বৃহস্পতিবার খুলনায় ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি। ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও শ্রমজীবীরা। আর ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। এই গরমে আয় কমে যাওয়ায় শ্রমজীবীদের সংসার চালানো যেমন দুর্বিষহ হয়ে উঠেছে, তেমনি শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। গরমে বিদ্যুৎ সরবরাহ
কম থাকায় কঠিন হয়ে পড়েছে জনজীবন। খুলনার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি, মোংলায় ৩৭.৪ ডিগ্রি, চুয়াডাঙ্গা ৩৭.৩ ডিগ্রি, সাতক্ষীরা ৩৭ ডিগ্রি, কুমারখালীতে ৩৭ ডিগ্রি ও কয়রায় ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। চলমান
তাপদাহের কারণে বেশি গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, তাপদাহ চলছে। যে কারণে গরম বেশি। গতকাল খুলনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আজ শুক্রবারও তাপদাহ থাকবে। তবে আগামী ২৫ বা ২৬ এপ্রিল খুলনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত