বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় শ্রমিক দলের নেতা মাসুমকে গুলি ও কুপিয়ে হত্যা: স্থানীয় জনতার হাতে পিস্তলসহ যুবকে আটক
logo

খুলনায় শ্রমিক দলের নেতা মাসুমকে গুলি ও কুপিয়ে হত্যা: স্থানীয় জনতার হাতে পিস্তলসহ যুবকে আটক

খুলনা নগরীর ডাকবাংলা মোড়ে জনাকীর্ণ মার্কেটের মধ্যে গুলি ও কুপিয়ে মাসুম বিল্লাহ্ নামের একজন শ্রমিক নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার ০৪ মার্চ রাত আনুমানিক সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।নিহত মাসুম বিল্লাহ্ রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ও রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি।
তিনি রূপসা উপজেলার বাগমারার মৃত মিনহাজ উদ্দিনের ছেলে। ঈদের কেনাকাটা করতে তিনি মার্কেটে এসেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।এদিকে হত্যাকান্ড ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা অস্ত্রসহ অশোক নামে এক যুবককে ধরে পুলিশে সোর্পদ করেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা মৃতঃ মিনহাজ উদ্দিন মৌলভীর ছেলে মোঃ মাসুম বিল্লাহ্ স্ত্রী, সন্তান নিয়ে ঈদের কেনাকাটা করতে মার্কেটে যান।
রাত সোয়া নয়টার দিকে কেনাকাটার জন্য নগরীর ডাকবাংলো মোড়ের একটি জুতার দোকানে গেলে পূর্ব থেকে ওঁৎ থাকা দুর্বৃত্তরা তাকে কয়েক রাউন্ড গুলি করে।
এরপর উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা একটি অত্যাধুনিক পিস্তলসহ এক যুবককে আটক করে।পরে সেনাবাহিনী ও পুলিশ এসে আটক যুবককে অস্ত্রসহ তাদের হেফাজতে নেয়। নিহত মাসুম বিল্লাহকে স্থানীয় জনতা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর এলাকার সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। লোকজন দিক বিদিক ছোটাছুটি শুরু করে। তবে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।এ সময় উৎসুক জনতার ভীড় জমে যায়। অন্যদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবিরুল ইসলাম ও কেএমপি’র এডিসি তাজুল ইসলাম ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মাসুম বিল্লাহ্ রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও রূপসা বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।

খুঁজুন