বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন দ্রুত উদ্ধারের দাবি
logo

খুলনায় পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন দ্রুত উদ্ধারের দাবি

 খুলনা নগরীতে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫)। তাকে দ্রুত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। 

নিখোঁজ সুজন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের জামাতা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আজ বুধবার ২৫ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সুজনের বাবা কাজী আব্দুস সোবহান অভিযোগ করে বলেন, গত ২১ ফেব্রুয়ারি রাতে ইফতার শেষে বাসা থেকে বের হয়ে তারাবির নামাজ আদায় করতে যান সুজন। 

রাত ৭টা ৫৬ মিনিটে তিনি পুলিশ লাইন মসজিদে প্রবেশ করেন এবং নামাজ শেষে প্রায় আধাঘণ্টা পর মসজিদ থেকে বের হন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

তিনি জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে মসজিদ থেকে বের হয়ে সুজন কিছু সময় সড়কের সামনে অবস্থান করছিলেন। কিন্তু এরপর তার অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। 

আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হলেও অনেক ক্যামেরা বিকল থাকায় তার গতিবিধি শনাক্ত করা সম্ভব হয়নি। মসজিদের সামন থেকেই তার নিখোঁজ হওয়াটা রহস্যজনক বলে দাবি পরিবারের।

আব্দুস সোবহান বলেন, ওই রাতেই আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত সব জায়গায় খোঁজ নেওয়া হয়। পরদিন গত ২২ ফেব্রুয়ারি খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চাওয়া হয়েছে। তবুও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

তিনি আরও বলেন, তার একমাত্র ছেলে সুজন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং তার বিরুদ্ধে কোনো মামলা বা শত্রুতা নেই। 

তিনি পারিবারিক ব্যবসা দেখাশোনা করতেন এবং বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া খুব বেশি বাইরে যেতেন না। ২০২৩-২৪ অর্থবছরে খুলনার সর্বোচ্চ করদাতা হিসেবে তিনি রাষ্ট্রীয় স্বীকৃতিও পেয়েছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ছেলেকে না পেয়ে পরিবার ভেঙে পড়েছে। সুজনের মা অসুস্থ হয়ে পড়েছেন এবং স্ত্রী ও ছোট সন্তান মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

পরিবারের দাবি, রহস্যজনকভাবে নিখোঁজ এই ব্যবসায়ীকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো পদক্ষেপ প্রয়োজন।

পরিবারের পক্ষ থেকে গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করে বলা হয়, দ্রুত তাকে উদ্ধার করা না গেলে একটি অপ্রত্যাশিত ঘটনার আশঙ্কা রয়েছে। এ ঘটনায় প্রশাসনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও অনুসন্ধান চালানোর দাবি জানিয়েছেন তারা।

খুঁজুন