খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জনদুর্ভোগ কমাতে তিনি প্রকল্পের অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন এবং জলাবদ্ধতার কারণসমূহ চিহ্নিত করে প্রতিকারের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
বুধবার ০১ এপ্রিল সকাল থেকে তিনি নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের এ. এন. দাস লেন এলাকায় বিনোদিনী হাসপাতাল থেকে বানিয়াখামার পর্যন্ত ড্রেনের পেড়ি-মাটি উত্তোলন কার্যক্রম, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের খানজাহান আলী রোডে রূপসা পর্যন্ত নির্মাণাধীন ড্রেন প্রকল্প ও ৩১ নম্বর ওয়ার্ডের ত্রেখালী খাল থেকে লবণচরা স্লুইচগেট পর্যন্ত খাল উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।এ সময় খালের পানিপ্রবাহ সচল রাখাসহ কাজের গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, জনগণের দুর্ভোগ লাঘবই এ সকল উন্নয়ন কার্যক্রমের মূল ল্য। নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে ধারাবাহিকভাবে সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং নাগরিক জীবন হবে আরও স্বস্তিদায়ক।
কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান ও মোঃ ওয়াহিদুজ্জামান, কুয়েট-এর কনসালট্যান্ট মোঃ আবিদ হাসান নয়ন, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, শেখ শফিকুল হাসান দিদার, মোঃ শাহীনুর জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
খুলনায় নগরিতে চলমান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম তদারকিতে দিনব্যাপী পরিদর্শন করেছেন
খুলনায় নগরিতে চলমান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম তদারকিতে দিনব্যাপী পরিদর্শন করেছেন
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জনদুর্ভোগ কমাতে তিনি প্রকল্পের অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন এবং জলাবদ্ধতার কারণসমূহ চিহ্নিত করে প্রতিকারের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। বুধবার ০১ এপ্রিল সকাল থেকে তিনি নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের এ. এন. দাস লেন এলাকায় বিনোদিনী হাসপাতাল থেকে বানিয়াখামার পর্যন্ত ড্রেনের পেড়ি-মাটি উত্তোলন কার্যক্রম, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের খানজাহান আলী রোডে রূপসা পর্যন্ত নির্মাণাধীন ড্রেন প্রকল্প ও
৩১ নম্বর ওয়ার্ডের ত্রেখালী খাল থেকে লবণচরা স্লুইচগেট পর্যন্ত খাল উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।এ সময় খালের পানিপ্রবাহ সচল রাখাসহ কাজের গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেন। পরিদর্শনকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, জনগণের দুর্ভোগ লাঘবই এ সকল উন্নয়ন কার্যক্রমের মূল ল্য। নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে ধারাবাহিকভাবে সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ
করেন। চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং নাগরিক জীবন হবে আরও স্বস্তিদায়ক। কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান ও মোঃ ওয়াহিদুজ্জামান, কুয়েট-এর কনসালট্যান্ট মোঃ আবিদ হাসান নয়ন, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, শেখ শফিকুল হাসান দিদার, মোঃ শাহীনুর জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত