খুলনার বটিয়াঘাটা উপজেলার আশারাফুল সড়কে অবস্থিত বাইতুল আব্দুল হালিম জামে মসজিদ ও আব্দুল হালিম মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এক হৃদয়ছোঁয়া মানবিক দৃশ্যের অবতারণা হয়েছে। আজ এলাকাবাসী সেখানে প্রত্যক্ষ করেন ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত।
মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত মন্টু নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসে অসহায়, দরিদ্র ও এতিম শিশুদের জন্য বিশেষভাবে আজ রোববার ২৯ মার্চ দুপুরের খাবারের আয়োজন করেন।ক্ষুধার্ত ছোট ছোট শিশুরা একসাথে বসে যখন খাবার গ্রহণ করছিল, তখন সেই দৃশ্য যেন মানবতার এক জীবন্ত প্রতিচ্ছবিতে পরিণত হয়।
খাবার পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে তৃপ্তির ছাপ, তাদের ঠোঁটে লেগে থাকে নির্মল হাসি। অনেকের চোখে আবার চিকচিক করে ওঠে আবেগের জল-যেন ভালোবাসা ও যত্ন পাওয়ার এক অনাবিল অনুভূতি। উপস্থিত সবার কাছে মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন ও স্মরণীয়।
এ সময় উপস্থিত অনেকেই মন্টুর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “সমাজে যদি মন্টুর মতো মানবিক মানুষ আরও বাড়ে, তাহলে কোনো শিশুই আর অভুক্ত থাকবে না।”
এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ফয়সাল শেখ, মোঃ কাইয়ুম, মসজিদের ইমামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মন্টুর এই উদ্যোগ শুধু একটি খাবার বিতরণ কর্মসূচি নয়, বরং এটি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত-যা আমাদের মনে করিয়ে দেয়, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ইবাদত।
খুলনায় মানবতার ছোঁয়ায় এতিম শিশুদের মুখে হাসি-মন্টুর ব্যতিক্রমী উদ্যোগে আবেগঘন মুহূর্ত
খুলনায় মানবতার ছোঁয়ায় এতিম শিশুদের মুখে হাসি-মন্টুর ব্যতিক্রমী উদ্যোগে আবেগঘন মুহূর্ত
খুলনার বটিয়াঘাটা উপজেলার আশারাফুল সড়কে অবস্থিত বাইতুল আব্দুল হালিম জামে মসজিদ ও আব্দুল হালিম মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এক হৃদয়ছোঁয়া মানবিক দৃশ্যের অবতারণা হয়েছে। আজ এলাকাবাসী সেখানে প্রত্যক্ষ করেন ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত। মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত মন্টু নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসে অসহায়, দরিদ্র ও এতিম শিশুদের জন্য বিশেষভাবে আজ রোববার ২৯ মার্চ দুপুরের খাবারের আয়োজন করেন।ক্ষুধার্ত ছোট ছোট শিশুরা
একসাথে বসে যখন খাবার গ্রহণ করছিল, তখন সেই দৃশ্য যেন মানবতার এক জীবন্ত প্রতিচ্ছবিতে পরিণত হয়। খাবার পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে তৃপ্তির ছাপ, তাদের ঠোঁটে লেগে থাকে নির্মল হাসি। অনেকের চোখে আবার চিকচিক করে ওঠে আবেগের জল-যেন ভালোবাসা ও যত্ন পাওয়ার এক অনাবিল অনুভূতি। উপস্থিত সবার কাছে মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন ও স্মরণীয়। এ সময় উপস্থিত অনেকেই মন্টুর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা
বলেন, “সমাজে যদি মন্টুর মতো মানবিক মানুষ আরও বাড়ে, তাহলে কোনো শিশুই আর অভুক্ত থাকবে না।” এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ফয়সাল শেখ, মোঃ কাইয়ুম, মসজিদের ইমামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মন্টুর এই উদ্যোগ শুধু একটি খাবার বিতরণ কর্মসূচি নয়, বরং এটি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত-যা আমাদের মনে করিয়ে দেয়, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ইবাদত।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত