বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় কেএমপি'র পুলিশ কমিশনার কর্তৃক দৌলতপুর থানা বাৎসরিক পরিদর্শন করেন
logo

খুলনায় কেএমপি'র পুলিশ কমিশনার কর্তৃক দৌলতপুর থানা বাৎসরিক পরিদর্শন করেন

 খুলনার  কেএমপি'র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার আজ ২৭ মে সকাল ১০টায় দৌলতপুর থানা বাৎসরিক পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মান, এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব পর্যবেক্ষণ করেন।

পুলিশ কমিশনার থানার দাপ্তরিক বিভিন্ন কাজকর্ম ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য পুলিশকে আরও পেশাদার, মানবিক এবং জবাবদিহিমূলক হতে হবে। পরিদর্শনকালে তিনি থানার সেবা কার্যক্রম, নারী ও শিশু সহায়তা ডেস্ক, জিডি ও মামলা গ্রহণ প্রক্রিয়া এবং থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যবেক্ষণ করেন।

এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা; সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) জনাব মোঃ আবুল বাশার; দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জনাব মীর আতাহার আলী এবং থানার অন্যান্য অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন