বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় এক জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ৬৫ লাখ টাকা আত্মসাৎতের মামলায়
logo

খুলনায় এক জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ৬৫ লাখ টাকা আত্মসাৎতের মামলায়

খুলনায় একজনের ১০ বছরের কারাদণ্ড। প্রায় ৬৫ লাখ টাকা আত্মসাতের মামলায় এসএম হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ২৫ মে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম ভুয়া এলসির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময়ে এস এম হাফিজুর রহমান পলাতক ছিলেন। তার বাড়ি খুলনার মুন্সিপাড়া প্রথম গলি এলাকায়। মামলায় দুর্নীতি দমন কমিশনের পিপি সেলিম আল আজাদ এই তথ্য নিশ্চিত করেন।

আইনজীবীরা জানান, ২০১৪ সালে আইএফআইসি ব্যাংকের কস্টিক সোডা আমদানির নামে ভুয়া এলসির মাধ্যমে ৬৪ লাখ ৮২ হাজার ৮৭৫ টাকা আত্মসাৎ করেন এসএম হাফিজুর রহমান। এ ঘটনায় ২০১৪ সালের ২৯ এপ্রিল খুলনা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক এস এম শামীম ইকবাল বাদী হয়ে খুলনা থানায় মামলা করেন। ২০১৭ সালের ৯ এপ্রিল তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী আদালতে অভিযোগ করে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন