বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা.কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী
logo

খুলনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা.কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী

খুলনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ শনিবার ২১ ফেব্রুয়ারি বেলা ১১ টায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ভাষা আন্দোলন বিষয়ক বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোখতার আহমেদ, (অতিরিক্ত সচিব) বিভাগীয় কমিশনার, খুলনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার, জেলা প্রশাসক, খুলনা।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার কবি আবু জাফর ওবায়দুল্লাহর হৃদয়স্পর্শী পংক্তি স্মরণ করে তিনি বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাঙালি প্রথমবারের মতো বুকের রক্ত দিয়ে নিজের ভাষার অধিকার রক্ষা করেছিল।
সালাম, রফিক, বরকতসহ অগণিত শহিদের আত্মত্যাগ থেকেই আমাদের সকল স্বাধিকার আন্দোলনের সূচনা। তিনি বলেন, বাংলা আমাদের আবেগ ও আত্মপরিচয়ের ভাষা। জীবন-জীবিকার প্রয়োজনে আমরা নানা ভাষা শিখবো, কিন্তু মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। প্রযুক্তির যুগেও আমাদের বাংলায় ভাব প্রকাশে সচেতন হওয়া প্রয়োজন।
পুলিশ কমিশনার আরও বলেন, একটি উন্নত ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা প্রয়োজন। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করেই আমরা এগিয়ে যাবো সমৃদ্ধ বাংলাদেশের পথে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খুঁজুন