খুলনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের উদ্যোগে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। পরিচালিত এ অভিযানে ১৮টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, বিভাগের ১১টি টিম নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেন্টার, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজার তদারকি করে। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম-এর নেতৃত্বে নগরীর সোনাডাঙ্গা থানার তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে কমিউনিটি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় সহকারী পরিচালক দিনারা জামান-এর নেতৃত্বে অভিযান চালিয়ে PizzaBurg-Khulna-কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া রূপসা, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও নিষিদ্ধ পণ্যের মিশ্রণের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
খুলনায় ২ লাখ টাকা জরিমান ভোক্তা অধিকারের অভিযানে
খুলনায় ২ লাখ টাকা জরিমান ভোক্তা অধিকারের অভিযানে
খুলনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের উদ্যোগে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। পরিচালিত এ অভিযানে ১৮টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, বিভাগের ১১টি টিম নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেন্টার, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজার তদারকি করে। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য
বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম-এর নেতৃত্বে নগরীর সোনাডাঙ্গা থানার তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে কমিউনিটি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় সহকারী পরিচালক দিনারা জামান-এর নেতৃত্বে অভিযান চালিয়ে PizzaBurg-Khulna-কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া রূপসা,
কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও নিষিদ্ধ পণ্যের মিশ্রণের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত