বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
logo

খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ফুলবাড়িগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোছা. রোকেয়া (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ইস্পাহানী কলোনি সংলগ্ন খুলনা-যশোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়ক পার হচ্ছিলেন ইস্পাহানী কলোনির বাসিন্দা মোছা. রোকেয়া। এ সময় একটি দ্রুতগামী সিএনজি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল ৯টা ৩৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় ৯টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুঁজুন