বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত
logo

খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ বৃহস্পতিবার ১৯ জুন দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ। দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুণ বুকে জালি। 

সভায় প্রধান অতিথি বলেন, কেবল তাৎক্ষণিক সমাধান না খুঁজে শিশুশ্রম প্রতিরোধে স্থায়ী সমাধানের পথ বের করতে হবে। সুনির্দিষ্ট এলাকা ও সেক্টরকে লক্ষ্য করে জরিপের মাধ্যমে শ্রমে নিয়োজিত শিশুদের তথ্য সংগ্রহ করতে হবে। সে অনুযায়ী ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের জন্য শিক্ষা, পুনর্বাসন-সহ তাদের মৌলিক অধিকার নিশ্চিতে ব্যবস্থা নিতে হবে। শ্রমে নিযুক্ত শিশুদের পরিবারে প্রাপ্তবয়ষ্ক কেউ বেকার থাকলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। 

পরিবারগুলো আর্থিকভাবে স্বাবলম্বী হলে শিশুশ্রমের হার কমবে। এছাড়াও শিশুশ্রমিক ও তাদের পরিবারের প্রাপ্তবয়স্কদের জন্য কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির চেষ্টা করতে হবে। উপযুক্ত ও কার্যকর প্রশিক্ষণ নিলে পরিবারগুলোর পুনর্বাসনের প্রক্রিয়া সহজতর হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব ব্যাপী প্রতিবছর ১২ জুন বিশ শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়। বিশেষ কারণে বাংলাদেশে কেবল এবছর ১২ জুনের পরিবর্তে ১৯ জুন দিবসটি পালন করা হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৮.৭ নম্বর সূচক অনুযায়ী শিশুশ্রম নিরসনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সরকার ঘোষিত ৪৩টি ঝুঁকিপূর্ণখাতে শিশুদের নিয়োগ করা আইন অনুযায়ী সম্পূর্ণ নিষেধ। 

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ এর সভাপতিত্ব সভায় শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ হাফেজ আহাম্মদ মজুমদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমান, শ্রম দপ্তরের সহকারী পরিচালক মাহবুব আলম, সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি-সহ জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্যরা অংশ নেন। খুলনা জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন