বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় সাবেক ওসি মোশাররফসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা তদন্তে পিবিআই
logo

খুলনায় সাবেক ওসি মোশাররফসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা তদন্তে পিবিআই

খুলনা মহানগরীর লবণচরা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। 

মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। সূত্র জানায়, লবণচরা থানায় দায়িত্ব পালনকালে ওসি মোশাররফ হোসেনের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ উঠলেও সে সময় কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। 

অভিযোগ রয়েছে.তৎকালীন সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমানের ঘনিষ্ঠ ভাজন হওয়ায় প্রশাসনের উচ্চপর্যায় থেকেও তাকে রক্ষা করা হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, একাধিক মামলা ও অভিযোগ থাকা সত্ত্বেও বর্তমানে ওসি মোশাররফ হোসেন খুলনা মহানগর পুলিশের অপরাধ বিভাগে বহাল তবিয়তে কর্মরত রয়েছেন। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সচেতন মহলে ব্যপক প্রশ্নের জন্ম দিয়েছে।

তদন্তে পিবিআইঃ চাঁদাবাজি মামলার সত্যতা ও বিস্তারিত জানতে তদন্তে নেমেছে পিবিআই। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
 সচেতন নাগরিকদের দাবিঃ আইন সকলের জন্য সমান। যে-ই হোক, অপরাধী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন