বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় র‌্যাবের অভিযানে কুখ্যাত "বি কোম্পানির" চারজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬
logo

খুলনায় র‌্যাবের অভিযানে কুখ্যাত "বি কোম্পানির" চারজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে সচেষ্ট রয়েছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙা থানা এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে খুলনার  কুখ্যাত "বি কোম্পানির" চারজন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। দ্বীন ইসলাম@ দীনু (৩২), পিতা: ইমদাদুল ইসলাম, থানা: বটিয়াঘাটা, ২। হাসিব হাওলাদার (২৬), পিতা: বাবু হাওলাদার, ৩। আবিদ হাসান ওরফে আবুজার (২৯), পিতা: শহিদুল ইসলাম, উভয় থানা: খুলনা সদর, ৪। মোঃ রাসেল (২৯), পিতা: আব্দুল জলিল, থানা: সোনাডাঙা, সর্বজেলা: খুলনা। ধৃত আসামিরা ভীতি প্রদর্শনের মাধ্যমে মাদকের বিস্তার এবং খুলনা মহানগরী জুড়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে মর্মে জানা যায়। 

ধৃত আসামিদের মধ্যে, (ক) আবিদ হাসান ওরফে আবুজার এর পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর একাধিক থানায় তার বিরুদ্ধে মাদক, চুরি ও সন্ত্রাসবাদ আইনে ১০টির অধিক মামলা রয়েছে। (খ) দ্বীন ইসলাম@ দীনুর পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর বটিয়াঘাটা থানায় তার বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। (গ) হাসিব হাওলাদারের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর লবণচরা থানায় তার বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে ভীতি প্রদর্শন, চুরি ও মারধরের মামলা রয়েছে। এবং (ঘ) মোঃ রাসেলের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর একাধিক থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে মামলা রয়েছে। 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ১। দ্বীন ইসলাম@ দীনুকে কেএমপি'র বটিয়াঘাটা থানায় এবং ২। হাসিব হাওলাদার, ৩। আবিদ হাসান ওরফে আবুজার ও ৪। মোঃ রাসেলকে কেএমপি'র সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন