বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা
logo

খুলনায় পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

খুলনা নগরীর ডাকবাংলো মোড়ের বাটার দোকানের সামনে প্রকাশ্যে গুলি করে রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী অশোক ঘোষকে একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। আজ বুধবার ০৪ মার্চ রাত আনুমানিক ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টাযর দিকে ডাকবাংলা মোড়ে মাসুম বিল্লাহ অবস্থানকালে একদল দুর্বৃত্ত তার ওপর গুলি চালায়।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অশোক ঘোষকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।
নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

খুঁজুন