খুলনা মহানগরীর লবনচরা থানাধীন মাথাভাঙা এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে বিষয়টি নিয়ে তর্কাতর্কি শুরু হলে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে যুবককে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
গুলির ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “হঠাৎ করেই গুলির শব্দ শুনি। আমরা সবাই ভয় পেয়ে যাই। একটু এদিক-ওদিক হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত বিচার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
খুলনায় পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে লক্ষ্য করে গুলি
খুলনায় পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে লক্ষ্য করে গুলি
খুলনা মহানগরীর লবনচরা থানাধীন মাথাভাঙা এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে
বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে বিষয়টি নিয়ে তর্কাতর্কি শুরু হলে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে যুবককে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। গুলির ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। তারা এ
ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এক প্রত্যক্ষদর্শী বলেন, “হঠাৎ করেই গুলির শব্দ শুনি। আমরা সবাই ভয় পেয়ে যাই। একটু এদিক-ওদিক হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।” এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত বিচার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত