খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর সাড়ে ৪ বছরের শিশু জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ২ টার দিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকাস্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিশুটি নগরীর লবনচরা থানাধীন রায়পাড়া কালভার্ট সংলগ্ন এলাকার বাসিন্দা মোঃ শাহাজালালের মেয়ে।
লবনচরা থানার অফিসার ইনচার্জ মোঃ তুহিনুজ্জামান বলেন, গতকাল সোমবার ২৩ মার্চ দুুপুরে বাবা-মায়ের সাথে ছোট মামার বিয়ের দাওয়াত খেতে সাচিবুনিয়া মোহাম্মাদ নগর এলাকায় যায়।সেখানে পরিচিত এক দাদা মাওয়াকে আইসক্রীম খাওয়ানোর কথা বলে ডেকে নেয়। মেয়ের ফিরে আসতে দেরি দেখে মা ফোন দেয়।
বিপরীত থেকে তাকে জানানো হয় মাওয়া আইসক্রীম খাচ্ছে। ওর আসতে দেরি হবে। এরপর থেকে পরিচিত ওই দাদার ফোন বন্ধ হয়ে যায়।তিনি আরও জানান, দুপুরের পর থেকে মাওয়াকে ফিরে পেতে পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকে। কিন্তু না পেয়ে বাবা থানায় জিডি করেন।
রাত ২টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা শিশুটিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মরদেহের পাশে একটি দড়ি ছিল। সেটি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের স্বার্থে ওই দাদার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর সাড়ে চার বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর সাড়ে চার বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর সাড়ে ৪ বছরের শিশু জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ২ টার দিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকাস্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটি নগরীর লবনচরা থানাধীন রায়পাড়া কালভার্ট সংলগ্ন এলাকার বাসিন্দা মোঃ শাহাজালালের মেয়ে। লবনচরা থানার অফিসার ইনচার্জ মোঃ তুহিনুজ্জামান বলেন, গতকাল সোমবার ২৩ মার্চ দুুপুরে বাবা-মায়ের সাথে ছোট মামার বিয়ের দাওয়াত খেতে
সাচিবুনিয়া মোহাম্মাদ নগর এলাকায় যায়।সেখানে পরিচিত এক দাদা মাওয়াকে আইসক্রীম খাওয়ানোর কথা বলে ডেকে নেয়। মেয়ের ফিরে আসতে দেরি দেখে মা ফোন দেয়। বিপরীত থেকে তাকে জানানো হয় মাওয়া আইসক্রীম খাচ্ছে। ওর আসতে দেরি হবে। এরপর থেকে পরিচিত ওই দাদার ফোন বন্ধ হয়ে যায়।তিনি আরও জানান, দুপুরের পর থেকে মাওয়াকে ফিরে পেতে পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকে।
কিন্তু না পেয়ে বাবা থানায় জিডি করেন। রাত ২টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা শিশুটিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। মরদেহের পাশে একটি দড়ি ছিল। সেটি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের স্বার্থে ওই দাদার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত