বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় মফস্বল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, আজ আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
logo

খুলনায় মফস্বল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, আজ আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

খুলনায় নবগঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের ২০২৫ সালের পূর্ণাঙ্গ কমিটি আজ শনিবার ০৪ এপ্রিল ঘোষণা করা হয়েছে এবং আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন সম্পন্ন হয়েছে।খুলনা নগরীর হাদিস পার্ক সংলগ্ন আংগীনা ভবন, ১নং পি.সি. রায় রোডে অবস্থিত কার্যালয়ে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা নবগঠিত এই সংগঠনের কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতে পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিদুল ইসলাম শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম নবী।
সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন খবর প্রতিদিন খুলনা ব্যুরো প্রধান গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু ও মোঃ মনিরুজ্জামান।সহ-সভাপতি হিসেবে রয়েছেন বরুন কান্তি মন্ডল, গোলাম কিবরিয়া তুহিন, মো. শাহনেওয়াজ, মো. কামরুল ইসলাম, মিসেস মারুফা বেগম, মোঃ আসাদ গাজী, অমলেন্দু বিশ্বাস ও খবর প্রতিদিন খুলনা প্রতিনিধি মীর ফারুক হোসেন।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস.এম. শামীম, তাজ উদ্দিন আহম্মেদ টুকু, মো. সাব্বির আহম্মদ, মনিরা বেগম মনি, মো. মাসুম বিল্লাহ, মো. মনজুর আলম ও মো. রিপন হোসেন।কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মো. মাজহারুল আলম এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মঈন উদ্দিন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রাজীব হুমায়ুন রাজু ও আলী ইমরাজ জুয়েল; সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদ হোসেন ও মো. আব্দুল আলীম। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মো. সেলিম রেজা ও মো. রোমেল। আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরান জামান কাজল ও সোহেল রানা তাজ।
এছাড়া যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মো. সোহেল রানা, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হিসেবে মো. বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু দায়িত্ব পেয়েছেন।শিক্ষা বিষয়ক সম্পাদক তমরিশ বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম. জাকারিয়া ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন তুহিন এবং মহিলা বিষয়ক সম্পাদক ইরানী পারভীন।
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে অজিত কুমার রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আরিফুজ্জামান নয়ন এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদার।নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. রফিকুল ইসলাম সুজন, মো. আতিকুল গোলদার, মো. মাহফুজুর রহমান, মো. সবুজ খান, মো. আব্দুর রউফ, বাবু অধিকারী, মো. আল আমিন বান্ধু, মো. ইদ্রিস আলী ও অলি আমিন হক। পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করার পরে কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ কে শপথ বাক্য পাঠ করান সভাপতি মুহিদুল ইসলাম শাহীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।পাশাপাশি সংগঠনটি সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

খুঁজুন